ডেস্ক, রাজনীতি ডটকম

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে বিশেষ নকশার ১০ নম্বর জার্সি উন্মোচন করেছেন লিওনেল মেসি। নতুন এই স্মারক জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আর্জেন্টাইন অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও যেন সামনে চলে এসেছে।
সোমবার ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে জার্সিটির প্রথম ঝলক দেখান মেসি। ভিডিওতে দেয়ালে সাজানো নিজের পরিচিত বিশ্বকাপের জার্সিটি খুলে তার জায়গায় স্মারক ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে মেসি লেখেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের।’
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে বিশেষ এই জার্সি পরে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার হয়ে এটিই হবে তার বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ।
চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালেই বুরকিনা ফাসোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসি খেলবেন শুধু বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচটিতে।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারের সদস্যদের মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ ম্যাচটি দীর্ঘদিনের সতীর্থদের এক আবেগঘন পুনর্মিলনীতে পরিণত হবে। কাতারে যাদের সঙ্গে মিলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিলেন তিনি।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন তিনি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় নারী দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই
৮ দিন আগে
গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্টসেরাট ও মালদ্বীপের দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাটের সাবেক ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
১০ দিন আগে
এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
১৪ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
১৫ দিন আগে