ক্রীড়া ডেস্ক

ম্যাচের মাত্র ১০ মিনিটেই মেসির দারুণ এক কর্নারে হেড করে লিড এনে দিয়েছিলেন ম্যাক আলিস্টার। এরপর আর আক্রমণে সমন্বয় ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। উলটো ৬৭ মিনিটে পালটা আক্রমণ থেকে গোল খেয়ে বসে বিশ্বচ্যাম্পিয়নরা। সমতায় ফেরার পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন। কিন্তু ৯০ মিনিটের খেলায় আর গোল বের করতে পারেনি আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতাতেই শেষ হয়েছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল। খেলা গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।
বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানশাস সিটি স্টেডিয়ামে গড়ায় চতুর্থ কোয়ার্টার ফাইনাল। শেষ বত্রিশে মিসরের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই দল মাঠে নামান লিওনেল স্কালোনি।
সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনকে স্মরণ করে এ দিন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন মেসিরা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল। এবারের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন অ্যাডামস। সম্প্রতি তার মৃত্যু হয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ফল পেতে দেরি হয়নি। এক আক্রমণ কর্নারের বিনিময়ে বাঁচিয়েছিল সুইসরা। সেই কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে আবার কর্নার। এবার মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় অ্যাসিস্ট, সার্বিকভাবে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দশম অ্যাসিস্ট করলেন তিনি।
পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি সুইজারল্যান্ড। আর্জেন্টিনার সঙ্গে সমানতালে খেলতে থাকে তারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। আর্জেন্টিনাও প্রথমার্ধের বাকি সময়ে তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল মেসির দল।
৫০ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু লিসান্দ্রো মার্তিনেজের দারুণ ডিফেন্ডিংয়ের পাশাপাশি নিজেদের ফিনিশিং ব্যর্থতায় গোলটি পায়নি সুইসরা। ৬৭ মিনিটের মাথায় আর রক্ষা পায়নি আর্জেন্টিনা। দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি।
৫ মিনিট পরে খেলায় নাটকীয়তা। সুইস ব্রিল এমবোলোকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসকে। পরে ভিএআর চেক করে দেখা যায়, পারদেসের সঙ্গে কোনো সংস্পর্শ ছাড়াই পড়ে গিয়েছিলেন এমবোলো। পরে পারদেসের হলুদ কার্ডটি বাতিল করে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। এটি তার ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।
আর্জেন্টিনা অবশ্য তারপরও সুবিধা করতে পারেনি। আক্রমণ ভাগে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে শেষের দিকে বারবার আক্রমণ করেও সুইস দুর্গ ভাঙা সম্ভব হয়নি। ফলে ১-১ গোলে সমতায় শেষ হয়েছে ৯০ মিনিট। এখন শুরু হচ্ছে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে