টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোলসহ ৩ রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২৬, ১২: ০৪
জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়েন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে আরেকটি অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার রেকর্ড এখন শুধুই তার। এর সঙ্গে সঙ্গে তার ঝুলিতে যোগ হয়েছে আরও দুটি রেকর্ড!

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে ৩-১ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমেই নিজের ছাপ রাখেন মেসি। ৩৯তম জন্মদিনের তিন দিন পর ম্যাচটি খেলতে নেমে ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে জালের দেখা পান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৯-এ, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ। টানা সাত ম্যাচে গোলেরও অনন্য রেকর্ড গড়লেন তিনি।

মেসি মানেই যেহেতু রেকর্ডের ডালি, তাই এখানেই শেষ নয়। ফ্রিকিক থেকে গোল পাওয়ায় বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ছয় গোলের মালিক এখন মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ছয় গোল করা প্রথম ফুটবলারও বনে গেলেন তিনি।

এর আগে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জোয়ার্জিনহোর। ১৯৫৮ বিশ্বকাপে ফন্টেইন টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে ১৯৭০ বিশ্বকাপে জোয়ার্জিনহো ছয় ম্যাচে গোল করার পর ১৯৭৪ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য থাকায় তার ধারাবাহিকতা থেমে যায়। সেই রেকর্ড এবার এককভাবে নিজের করে নিলেন মেসি।

মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি।

কাতার বিশ্বকাপ শেষে চলমান আসরে প্রথম দুই ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে পেয়েছিলেন দুই গোল। এবার জর্ডানের বিপক্ষেও গোল করে টানা সাত ম্যাচে গোলের বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

মজার বিষয়, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার একমাত্র ম্যাচ যেখানে মেসি গোল করতে পারেননি, সেটি ছিল গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও অবশ্য গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু পেনাল্টি থেকে ব্যর্থ হন।

সব মিলিয়ে গত ১০টি বিশ্বকাপ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৩। শেষ চারটি নকআউট ম্যাচেই তিনি গোল করেছেন, আর এখন সেই ধারাবাহিকতা টেনে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবল কিংবদন্তি।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement