ভারতের বিপক্ষে জয়ের খরা কাটল ২২ বছর পর

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২৩: ১৪
ভারতের বিপক্ষে জয়সূচ একমাত্র গোলের পর শেখ মোরসালিনের উল্লাস। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে। ছবি: বাফুফে

২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর ২২ বছর পেরিয়ে গেছে। কিন্তু ভারতে হারাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিনদের কল্যাণে সেই জয়ের খরা কাটল। মোরসালিনের একমাত্র গোলে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের কল্যাণে গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর গোটা ম্যাচে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

গত কয়েক ম্যাচের মতো এ ম্যাচেও স্পটলাইটটা ছিল হামজা চৌধুরীর ওপরে। গোল বা অ্যাসিস্ট না করলেও ম্যাচ জুড়ে গোটা মাঠেই দাপটের সঙ্গে খেলেছেন। গোল বাঁচিয়েছেনও। হামজা চৌধুরীর খেলা দেখতে যারা মাঠে এসেছিলেন, তাদের বিফল হতে হয়নি।

মঙ্গলবারের ম্যাচে দুই দলের শুরুটাই ছিল সাবধানী। এর মধ্যে পালটা আক্রমণ থেকে দলকে লিড এনে দেন মোরসালিন। ম্যাচের ১১ মিনিটের মাথায় লেফট উইংয়ে বল পেয়ে যান রাকিব। নিখুঁত পাস বাড়িয়ে দেন গোলপোস্টের সামনে দাঁড়ানো মোরসালিনের দিকে। আলতো টোকায় ভারতের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ঠেলে দিতে ভুল করেননি মোরসালিন। তাতে ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।

বাকি সময়ে আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রাণপণ চেষ্টা করে ভারতের খেলোয়াড়রাও দেখা পাননি জালের। তাদের আক্রমণ প্রতিহত করতে ঘাম ঝরাতে হয়েছে হামজাসহ বাংলাদেশের রক্ষণভাগকে। ম্যাচের ৩১তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমা অনেকটা বাইরে চলে গেলে দারুণ সুযোগ পেয়ে যায় ভারত। বক্সের ঠিক বাইরে থেকে শটও নিয়েছিলেন ভারতীয় মিডফিল্ডার লালিয়ানজুয়ালা। তবে হামজা ত্রাতা হয়ে আসেন, হেডের সাহায্যে ক্লিয়ার করেন বল।

প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটে অবশ্য গোলের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশও। এবারও কেন্দ্রে হামজা। বক্সের ঠিক বাইরে থেকে নিয়েছিলেন শট। অল্পের জন্য তা জালের দেখা পায়নি।

এর মধ্যে অবশ্য ৩৪তম মিনিটে তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষ উত্তেজনা ছড়ায়। দুদলের খেলোয়াড়দের মধ্যে প্রায় হাতাহাতি হতে যাচ্ছিল। এর জের ধরে তপু-বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখতে হয়।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ভারত। কোচ হাভিয়ের কাবরেরা ১ গোলের লিড ধরে ম্যাচ শেষ করতে রক্ষণাত্মক কৌশল নিলে ভারতও টানা আক্রমণের সুযোগ পেয়ে যায়। তবে হামজা অ্যান্ড কোংয়ের সামনে শেষ সাফল্য মেলেনি ভারতেনর।

ভারতীয়দের আক্রমণ সামলাতে ব্যস্ত বাংলাদেশ খেলার বিপরীতে গিয়ে ৭৯তম মিনিটে দারুণ পালটা আক্রমণ করে বসে। বক্সে ঢুকে বল পেয়ে গিয়েছিলেন শাকিল আহমেদ তপু। তবে ঠিকঠাক শট নিতে পারেননি। তার দুর্বল নিচু শট সহজেই ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।

ভারত শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়ে গেলেও বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। মোরসালিনের ওই গোল নিয়েই তাই হাসিমুখে ম্যাচ শেষ করতে সক্ষম হয় বাংলাদেশ।

এর আগে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে যোগ করা সময়ে মিডফিল্ডার মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ১০ ম্যাচের মধ্যে ছয়টি ড্র করলেও চারটি ম্যাচে ভারতের কাছে হেরে বসে বাংলাদেশ।

সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগে শিলংয়েও ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেবার একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে না পারায় জয়ের দেখা মেলেনি। সেই আক্ষেপ এ ম্যাচে মিটিয়ে দিয়েছেন হামজা-মোরসালিনরা।

এ ম্যাচে জয়েও অবশ্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন পূরণের সুযোগ নেই। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দল রয়েছে গ্রুপের তৃতীয় স্থানে। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। গ্রুপ থেকে মাত্র একটি দলের মূলপর্বে খেলার সুযোগ থাকায় সিঙ্গাপুরই পাচ্ছে সেই সুযোগ। নিয়ম রক্ষার শেষ ম্যাচে তাদেরই মুখোমুখি হবে বাংলাদেশ, প্রথম লেগে যাদের বিপক্ষে হারতে হয়েছিল ২-১ গোলে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement