ডেস্ক, রাজনীতি ডটকম

পরিষ্কার হয়ে গেছে নকআউট পর্বের সমীকরণ। ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করায় গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। ফলে আগামী ২৯ জুন ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার দলটি। একই দিনে তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপসেরা হওয়া নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।
আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই জয় খুঁজলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা মেলে। ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের বাড়ানো বল থেকে ডাইজেন মায়েদা জাপানকে এগিয়ে দেন। তবে ছয় মিনিটের বেশি সেই লিড টেকেনি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা।
বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল আর হয়নি। ইনজুরি সময়ে এলাঙ্গার জোরালো শট এবং পরে আলেক্সান্ডার আইজাকের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তার দৃঢ়তায় ড্র নিয়েই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে তিন ম্যাচ শেষে জাপান রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয়। টানা তৃতীয় এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা। এক আসরে সাত গোল করে নিজেদের নতুন জাতীয় রেকর্ডও গড়েছে জাপান।
অন্যদিকে সুইডেন সরাসরি না উঠলেও সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। ১৯৯৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর এবার টানা তৃতীয়বার নকআউটে খেলবে তারা।
রাজনীতি/আরআইআর

ম্যাচের ৬০তম মিনিটে ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্ট থেকে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন কুনিয়া। পুরো ম্যাচে স্কটল্যান্ড তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি; ম্যাকটমিনের দুটি হেডার ও ফার্গুসনের শট ছাড়া বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। এই জয়ে ব্রাজিল ‘শেষ বত্রিশে’ পা রাখলেও, গোল ব্যবধানে মাইনাস তিনে থাক
১ দিন আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ড শুরু হওয়ার আগে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের দুই দিন আগে ভেন্যুতে যাওয়ার অনুমতি পেয়েছে ইরান।
২ দিন আগে
ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ
২ দিন আগে