জার্মানদের হারিয়ে তৃতীয় সেরা হয়ে নকআউটে ইকুয়েডর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুন ২০২৬, ১১: ১৯
বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে ইকুয়েডর। তবে এই হারেও ‘ই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। একই গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট।

বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ইকুয়েডরের সামনে। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু সেই ধাক্কা দ্রুতই সামলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। নবম মিনিটে নিলসন অ্যাঙ্গুলো সমতায় ফেরান ইকুয়েডরকে।

বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও জার্মানির খেলায় ছিল না স্বাভাবিক ধার। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতা জয়সূচক গোল করেন। তার শট ঠেকাতে ব্যর্থ হন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

এই জয়ে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা।

অন্য ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। এর আগে টানা তিনটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে পরাজয় সত্ত্বেও দুই জয়ের সুবাদে ছয় পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করেছে জার্মানি।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

২ দিন আগে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

২ দিন আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

৩ দিন আগে

বাংলাদেশের রানের পাহাড়, অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

৩ দিন আগে