বিবিসি বাংলা

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে যে, পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে পুরো পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং এ বিষয়ে তার সুপারিশও তুলে ধরবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার রাতে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে দেখা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।
আইসিসি ঘোষণার আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন যে, পাকিস্তান এই বিষয়ে বাংলাদেশের পাশে আছে এবং আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভারতে পাঠানো হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারই নেবে।
মহসিন নাকভির মনে করেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, “আমি আইসিসির বোর্ড মিটিংয়েও এ কথাই বলেছি। আপনারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করতে পারেন না, এক দেশের ক্ষেত্রে যখন খুশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেবেন।”

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে