বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার— ফিফার সিদ্ধান্তে চটেছে উয়েফা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৬: ২৭
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্ডার চেফেরিন। ছবি: সংগৃহীত এএফপি

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফিফার কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। সংস্থাটির দাবি, এমন সিদ্ধান্ত ফুটবলের নিয়মের ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন বালোগান। তবে শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয়।

এ সিদ্ধান্তকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে ফিফা বা ট্রাম্পের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সোমবার এক বিবৃতিতে ইউয়েফা জানায়, ফুটবল কিছু মৌলিক নিয়মের ওপর দাঁড়িয়ে আছে এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সেই নিয়মের প্রতি সবার আস্থা থাকা জরুরি।

সংস্থাটি বলেছে, “অন্য সব খেলার মতো ফুটবলও কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পরিচালিত হয়। এসব নিয়মই প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করে। অনেক নিয়মের ব্যাখ্যার সুযোগ থাকতে পারে, কিন্তু এই ঘটনায় তেমন কোনো সুযোগ নেই।”

বিশ্বকাপের মতো বড় আসরে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে নেতিবাচক নজির তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে উয়েফা।

বিবৃতির শেষাংশে সংস্থাটি জানায়, “এটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অযৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement