ডেস্ক, রাজনীতি ডটকম

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন ঋতুপর্ণা চাকমারা।
মঙ্গলবার (৩ মার্চ) ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। গোল দুটি করেছেন ওয়াং শুয়াং ও ঝাং রুই।
প্রথমার্ধে ৪৩ মিনিট পর্যন্ত নিজেদের পোস্ট আগলে রাখে বাংলাদেশ। কিন্তু শেষের কয়েক মিনিটে খেই হারিয়ে হজম করে দুই গোল। চীনের মতো দলের বিপক্ষে যা অবাক করা কিছু ছিল না।
দ্বিতীয়ার্ধে তো চীনকে আর গোলই করতে দেনটি পিটার বাটলারের শিষ্যরা। ফলে প্রথমার্ধের ওই দুই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসা চীনকে।
একই ভেন্যুতে আগামী শুক্রবার (৬ মার্চ) উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিন দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে নিজেদের মিশন শুরু করেছে উত্তর কোরিয়া।
‘বি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে তিন নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। কারণ উজবেকিস্তানের চেয়ে কম গোল হজম করেছে তারা। ১২ দলের এই প্রতিযোগিতায় প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পাবে। আর সেটা হলে বিশ্বকাপে পা রাখার দুয়ারও খুলে যেতে পারে। চীনের বিপক্ষে কম ব্যবধানে হারায় বাংলাদেশ সেই লড়াইয়ে থাকল ভালোভাবেই।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে