নেইমারহীন ব্রাজিল পিছিয়ে পড়ল প্রথমার্ধেই

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে গোল করে দলকে লিড এনে দেন জাপানের কাইশু সানো। ছবি: সংগৃহীত

নকআউট মিশনেও নেইমারকে ছাড়াই মাঠে নেমছে ব্রাজিল। কার্লোস আনিচেলত্তির দল বলের দখল আর আক্রমণের ধারা অব্যাহত রেখেছিল। কিন্তু প্রথমার্ধেই গোল করে এগিয়ে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।

সোমবার (২৯ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় রাউন্ড অব ৩২-এর খেলায় জাপানের মুখোমুখি হয়েছে ব্রাজিল। নেইমারকে ছাড়া আগের ম্যাচের অপরিবর্তিত একাদশই মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি। সে একাদশ প্রথমার্ধে গোলের দেখা পায়নি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। বারবার জাপানের ডি-বক্স বরাবর ছুটেছে তারা। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে উলটো নিজেরাই গোল খেয়ে বসে।

মিডফিল্ডে বল হারিয়ে বিপদ ডেকে আনেন দানিলো। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যাসেমিরোকে দর্শক বানিয়ে বেরিয়ে যান সানো। প্রায় ২০ গজ বল এগিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে নেন জোরালো শট। আলিসনের সাধ্য হয়নি সেই শট ঠেকানোর। ১-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।

এর আগে অবশ্য ১৫ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো। জাপানের জুনিয়া ইতোকে ফাউল করে রেফারির শিটে নাম লেখান তিনি।

জাপান গোল করার পর ব্রাজিল আরও মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য। কিন্তু জাপানের শক্ত রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি ভিনিসিয়ুস জুনিয়রদের। জাপানের গোলরক্ষকের বড় পরীক্ষাও নিতে পারেননি তারা।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামবে ব্রাজিল। শেষ পর্যন্ত ভিনিসিয়ুসরা জাপানের রক্ষণদুর্গে ফাটল ধরাতে না পারলে হেক্সা মিশনে এসে সেরা ৩২ থেকেই বাদ পড়তে হবে ব্রাজিলকে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement