স্প্যানিশ শিবিরে একটিই বার্তা— ‘আত্মতুষ্টির সুযোগ নেই’

ডেস্ক, রাজনীতি ডটকম
সেমিফাইনালের প্রস্তুতিতে টেক্সাসের ডালাসে কটন বোল স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত স্পেনের ফুটবলাররা। ছবি: রয়টার্স

বিশ্বকাপের আর মাত্র এক ধাপ দূরে স্পেন। রোববারের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে লা ফুরিয়া রোজা। তবে শিরোপা নিশ্চিত হওয়ার আগে কোনো উদযাপনে মেতে উঠতে নারাজ দলটি।

স্পেন শিবিরে এখন একটাই বার্তা—কাজ শেষ না হওয়া পর্যন্ত আত্মতুষ্টির সুযোগ নেই। দলের অধিনায়ক রদ্রি হার্নান্দেজ শুরু থেকেই বলে আসছেন, তার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা। টুর্নামেন্টের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও নকআউট পর্বে তিনি দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। মাঠের ভেতরে যেমন খেলা নিয়ন্ত্রণ করছেন, তেমনি ড্রেসিংরুমেও নেতৃত্ব দিচ্ছেন তিনি।

স্পেনের ফরোয়ার্ড মিকেল ওয়ার্সাবাল বলেন, টুর্নামেন্টের শুরুতে দলের যে শান্ত ও আত্মবিশ্বাসী মানসিকতা ছিল, সেটাই এখনো বজায় আছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর পরিস্থিতি অনুকূলে না থাকলেও তারা নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেননি।

ফাইনালে ওঠার পরও স্পেন শিবিরে বাড়তি উচ্ছ্বাস নেই। খেলোয়াড়দের মনোযোগ পুরোপুরি ফাইনালকে ঘিরে। প্রতিটি ম্যাচের পর স্বল্প সময় উদযাপন করে তারা দ্রুত পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতিতে মন দিয়েছেন।

রদ্রি বলেন, সবচেয়ে কঠিন কাজটি এখনো বাকি। সবাই জানে কী অর্জন করা সম্ভব, তবে তারা ধাপে ধাপে এগোতে চায়। বিশ্বকাপে কোনো ভুলের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিও একই সুরে কথা বলেছেন। তার ভাষায়, ফাইনালে ওঠা অবশ্যই গর্বের, কিন্তু এখনো মূল লক্ষ্য অর্জিত হয়নি। তাই পুরো দল শান্ত থেকে নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

কুবার্সি বলেন, সামনে বিশেষ একটি ম্যাচ অপেক্ষা করছে। ছোটবেলায় বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখলেও বাস্তবে সেই সুযোগ পাওয়া অবিশ্বাস্য। এখন তাদের একটাই লক্ষ্য, মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া।

রোববারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জিতেই উদযাপন শুরু করতে চায় স্পেন। তার আগে কোনো উদযাপন নয়, পুরো মনোযোগ শুধু শিরোপা জয়ের লড়াইয়ে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি’— সমালোচকদের মেসির কড়া জবাব

মেসি বলেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। সেটা কারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না।

৫ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের আংটি দেবে ফিফা

উত্তর আমেরিকার বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে মর্যাদাপূর্ণ ঐতিহ্য হিসেবে এমন আংটি দেওয়ার প্রচলন রয়েছে। এবারের বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— তথা উত্তর আমেরিকায়। তাই আঞ্চলিক ঐহিত্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতেই এ আংটি চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা।

৬ ঘণ্টা আগে

ফাইনালে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, পরবেন সেই ভারী জ্যাকেট

বিশ্ব জুড়ে ফুটবলার, কোচ ও সমর্থকদের মধ্যে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে। বড় কোনো টুর্নামেন্ট এলেই এসব বিশ্বাস যেন আরও দৃঢ় হয়ে ওঠে। সেই তালিকা থেকে বাদ নন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বকাপের ফাইনাল দেখতে তিনি মা

৮ ঘণ্টা আগে

ইংলিশ বধের পর ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানার, শাস্তি দিতে পারে ফিফা

আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে