প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত আলামিন ফারাজি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ আলামিন ফারাজির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ বাতিল করে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার কোনো পর্যায়ের নেতাকর্মীকে আলামিন ফারাজির সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন আলামিন ফারাজি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টগুলোতে সরকারের বিভিন্ন ভুল ও সীমাবদ্ধতার সমালোচনা করা হয়েছে। ভবিষ্যতেও যুক্তি ও ন্যায়ের জায়গা থেকে সরকারের সমালোচনা অব্যাহত রাখবেন তিনি।
আলামিনের ভাষ্য, আগের সরকারের দীর্ঘ শাসনামলে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত ছিল। হামলা, মামলা, কারাবন্দী করা, গুম ও হত্যার মতো ঘটনার কারণে বিরোধী মত প্রকাশের পরিবেশও ছিল না।
বর্তমান সরকারের সমালোচনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারের ভুল ধরিয়ে দেওয়া সংশোধনের উদ্দেশ্যেই করা উচিত। যারা কেবল প্রশংসা করে সরকারকে সন্তুষ্ট রাখে, তাদের ওপর নির্ভর করলে ভবিষ্যতে তারাই সরকারের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
দেশের প্রয়োজন হলে ভবিষ্যতেও রাজপথে থাকার প্রত্যয় জানিয়ে আলামিন বলেন, প্রয়োজন অনুযায়ী লাঠি কিংবা কলম হাতে তাকে পাওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে