ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ঘিরে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
আগামীকাল সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক আহ্বান করার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া ও ভেনিজুয়েলা।
দুই দেশের এ অনুরোধের পরিপ্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে আইএইএ। পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে এ বৈঠক থেকে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে দুই দেশে চলমান হামলা-পালটা হামলার মধ্যেই ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসফাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাতে ইরানের গণমাধ্যমগুলো খবর দিয়েছিল, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরাক-ই-গারব ও সাদাত আবাদ এলাকাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি আলবোর্জের একটি সেফ হাউজে থেকে মোসাদের পক্ষে কাজ করতেন। তারা বিস্ফোরক তৈরি করতেন বলেও দাবি করেছেন ইরানের পুলিশ কর্মকর্তারা।

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।
১৭ ঘণ্টা আগে
বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ
১৮ ঘণ্টা আগে
আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।
১৮ ঘণ্টা আগে
শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।
১৮ ঘণ্টা আগে