মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানি জাহাজ আইআরআইএস দেনা যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে গেছে ভারত মহাসাগরে। ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উপকূলে নেওয়া হচ্ছে। ওই জাহাজে থাকা কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সাম্পাথ থুয়্যাকোন্থা জাহাজ থেকে কমপক্ষে ৮৭ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো অনুসন্ধান চলছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভারতে আন্তর্জাতিক নৌ মহড়া শেষে ফেরার পথে শ্রীলংকা উপকূলে হামলার শিকার হয় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে দাবি করা হয়। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ হামলার তথ্য জানিয়েছে।

শ্রীলংকার নৌ বাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ এর আগে জানিয়েছিলেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কান বুধিকা সম্পথ বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় জাহাজের কোনো চিহ্ন দেখতে পাইনি, শুধু তেলের স্তর ও লাইফ র‍্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পাই।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল। হেগসেথ দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু জাহাজ টর্পেডো দিয়ে ডুবানো হলো।

ইরানের এই ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ৩২ জনকে উদ্ধার করার তথ্য জানিয়েছিল শ্রীলংকার নৌ বাহিনী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৫ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৫ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৮ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

২০ ঘণ্টা আগে