কলকাতা বইমেলার তালিকায় নেই 'বাংলাদেশের' নাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০: ৩২

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথম এই তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) এই বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে সেখানে বাংলাদেশের নাম নেই বলে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। চলতি বছরের ‘থিম কান্ট্রি’ জার্মানি। গ্রেট বিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ একাধিক দেশ মেলায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ প্রসঙ্গে বইসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথাই বলতে পারছি না। পরিবর্তীত পরিস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গিল্ডের আরেক কার্যনির্বাহী সদস্য অপু দে বলেন, ‘প্রতিবেশী দেশের সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে শুধুমাত্র কেন্দ্রীয় ও রাজ্য সরকারই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আমরা কোনো বাংলাদেশি প্রকাশনা সংস্থা বা তাদের শীর্ষ সংস্থার সঙ্গে যোগাযোগ করিনি। এখন দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কেমন হয়।’

১৯৯৬ সাল থেকে প্রতিবারই কলকাতা বই মেলায় যোগ দিয়ে এসেছে বাংলাদেশ। গত আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানপোড়েন চলছে। জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসাও দিচ্ছে না ভারত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের খারগ দ্বীপ দখল করার চেষ্টা করতে পারে?

এই দ্বীপটি উপকূল থেকে কিছুটা দূরে এমন এক গভীর জলসীমায় অবস্থিত, যেখানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) নামক বিশাল তেলের ট্যাঙ্কারগুলো সহজেই ভিড়তে পারে।

৪ ঘণ্টা আগে

যুদ্ধ কবে শেষ, নির্দিষ্ট সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্র এমন সব স্থাপনায় হামলা চালাবে, যেগুলো এখনো ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়নি।

৫ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের পদক্ষেপে জল্পনা— ইরানে স্থল হামলার পথে যুক্তরাষ্ট্র?

শনিবার দ্য ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইরানের খার্গ দ্বীপে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ দ্বীপ থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি প্রক্রিয়াজাত হয়। একই সঙ্গে হরমুজ প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলোকেও সম্ভাব্

৫ ঘণ্টা আগে