ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের ইস্পাহান শহরে ২ হাজার পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের একটি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে একটি সামরিক গুদামে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে ইস্পাহানের গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
হামলায় পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে। ভিডিওতে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে পর রাতের আকাশে বিশাল আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ট্রাম্প তার শেয়ার করা ভিডিওর সঙ্গে অতিরিক্ত কোনো তথ্য যোগ করেননি। তবে গণমাধ্যমের খবরে ভিডিওটিকে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা’র ভিডিও হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইস্পাহান শহরে ২৩ লাখ বাসিন্দা বসবাস করেন এবং শহরে ‘বদর’ নামের সামরিক বিমানঘাঁটি রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিস্ফোরণের পর দ্বিতীয় ধাপে আরও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যার ধাক্কা পুরো এলাকায় অনুভূত হয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইরান সম্ভবত তাদের প্রায় ৫৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। গত বছরের জুনেও যুক্তরাষ্ট্র ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল।
গতকাল সোমবার ট্রাম্প হুমকি দেন, ইরান ‘অল্প সময়ের মধ্যে’ একটি চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ, জ্বালানি খাত ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে। তার এমন হুমকি দেওয়ার পরদিনই ইরানে বাঙ্কার বাস্টার বোমা হামলার খবর এলো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া এ সংঘাত উত্তাপ ছড়াচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক। কিন্তু দ্বিতীয় মাসে প্রবেশ করা এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে