দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল ধীরে ধীরে নিজের সীমানা বাড়াচ্ছে। বিদেশের মাটি থেকে ইহুদিদের উড়িয়ে এনে সেই অবৈধ জায়গায় গড়ে দিচ্ছে বসতি। তবে এত কিছু করেও ইসরায়েলিদের মন পাওয়া যাচ্ছে না। নতুন এক পরিসংখ্যান বলছে, দলে দলে ইসরায়েল ছাড়ছে দেশটির নাগরিকরা।

রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠালাভের পর থেকেই একের পর এক সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। এখন নতুন করে গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসন চলছে। এমতাবস্থায় ইসরায়েল ছাড়ার হিড়িক পড়ে গেছে। বলা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছর ইসরায়েল ছাড়ার প্রবণতা বেড়েছে তিন গুণ।

ইসরায়েলের মারিভ পত্রিকার বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, এ বছরের প্রথম সাত মাসেই দেশ ছেড়েছে ৪০ হাজার ইসরায়েলি। যুদ্ধ শুরু হওয়ার আগে গেল বছর দেশ ছাড়ার এই পরিমাণ ছিল মাসে দুই হাজারের বেশি। এমনকি অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার হারও বেড়েছে ইসরায়েলে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে এক-চতুর্থাংশ ইসরায়েলি দেশ ছেড়ে পালিয়েছে। এছাড়া আরও অনেক ইসরায়েলি দেশ ছাড়ার জন্য সুযোগ খুঁজছে। কান্তার ইনসাইটস এবং কান পাবলিক ব্রডকাস্টারের একটি জরিপের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংস্থাটির গত সপ্তাহে পরিচালিত জরিপ অনুসারে, অনেকে বলেছেন তারা ইতিমধ্যে চলে গেছেন। জরিপে অংশ নেওয়া ২৩ শতাংশ উত্তরদাতা বলেছেন- তারা ইসরায়েল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। ৯ শতাংশ ইসরায়েলি বলেছেন- তারা দেশ ছাড়বেন কিনা জানেন না।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ১০ লাখ ইসরায়েলি বিদেশি পাসপোর্ট নিয়েছে। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যেন তড়িঘড়ি নতুন ঠিকানায় চলে যাওয়া যায়, তাই এমন পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে বিদেশে ৭০০ কোটি ডলার ট্রান্সফার করেছে ইসরায়েলিরা।

ইসরায়েলি পত্রিকার ভাষায়, এটা ব্রেন ড্রেন অর্থাৎ মেধাবিরা ইসরায়েল ছাড়ছে। কেননা, দেশ ছাড়ার এই তালিকায় ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাও রয়েছেন। তারা বিদেশি বিভিন্ন কোম্পানিতে চাকরি ও নিরাপদ জীবনের আশায় ইসরায়েল ছাড়ছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৪ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৮ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

২১ ঘণ্টা আগে