আইআরজিসির নৌপ্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৬: ৫৭
আলিরেজা তাংসিরি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আলিরেজা তাংসিরি হরমুজ প্রণালি বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি বাহিনী ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে একটি সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাংসিরিকে হত্যা করেছে।

তবে ইসরায়েলের এ দাবি প্রসঙ্গে ইরান এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রতি ‘প্রবল অবিশ্বাসে’র কারণেই কি আলোচনা প্রত্যাখ্যান করছে ইরান?

শেষ দফার আলোচনায় ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্বেগ নিয়েও কথা হয়েছিল বলে জানা যায়।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ছাড়া এর আগে নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছিল মার্কিন বাহিনী।

১৭ ঘণ্টা আগে

নিজের সঙ্গেই নিজে আলোচনা করছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যেন নিজেদের মধ্যেই আলোচনা চালাচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ‘পরাজয়কে’ ‘চুক্তি’ হিসেবে আখ্যা না দিতে সতর্ক করেছেন তিনি।

১ দিন আগে

যুদ্ধ বন্ধে ৫ শর্ত ইরানের

যুদ্ধ আর নতুন করে শুরু হবে না এমন নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন একটি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে তেহরান, যার মাধ্যমে ওই অঞ্চলে তাদের কার্যকর নিয়ন্ত্রণ থাকবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি তুলেছে ইরান।

১ দিন আগে