আলাস্কায় মুখোমুখি ট্রাম্প-পুতিন, উৎকণ্ঠায় গোটা বিশ্ব

ডেস্ক, রাজনীতি ডটকম
বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন

সাড়ে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে টিমটিম করে হলেও আশার আলো জ্বলছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক যে শুরু হয়েছে এ রাজ্যেই।

নানা প্রচেষ্টাতেও রাশিয়া-ইউক্রেনের যে যুদ্ধ থামেনি, সেই যুদ্ধের অবসান কীভাবে ঘটানো যায়, সেটিই দুই পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। সে কারণেই এ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। শেষ পর্যন্ত এ বৈঠক সফল হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবাই।

ট্রাম্পের দপ্তর আশাবাদী, পুতিনকে যুদ্ধ শেষ করাতে রাজি করাতে পারবেন ট্রাম্প। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এ বৈঠক থেকে খুব বেশি কিছু প্রত্যাশা না করার আহ্বানই জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যমগুলোর খবর বলছে, পূর্বঘোষণা অনুযায়ী এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করেছে আলাস্কার আঙ্করেজে। পৌঁছে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

সিএনএনের খবরে বলা হয়েছে, এয়ার ফোর্স ওয়ানই সেখানে আগে পৌঁছায়। এ সময় ট্রাম্প ভেতরেই বসে ছিলেন। পরে পুতিনকে বহনকারী বিমান সেখানে পৌঁছায়। কিছুক্ষণ পর পুতিন বিমান থেকে নেমে এলে ট্রাম্প গিয়ে সিঁড়ির কাছে তাকে স্বাগত জানান। সেখান থেকে তারা ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লিমোতে করে বৈঠকস্থলের দিকে রওয়ানা হন।

সিএনএন ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার সময় এ বৈঠক শুরু হয়েছে।

Trump-Putin-Meeting-02-Photo-15-08-2025

বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ফটোসেশন। ছবি: সিএনএন

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর এটিই দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। এর আগে তারা একাধিকবার ফোনে কথা বলেছেন। তাতে খুব বেশি ফল আসেনি। মুখোমুখি বৈঠক নিয়ে তাই আশাবাদী অনেকেই।

মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী রয়েছেন তার সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন— পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ।

এদিকে বিমানবন্দর থেকে বৈঠকস্থলে যাওয়ার পথে স্বাভাবিকভাবেই অপেক্ষমাণ ছিলেন অনেক সাংবাদিক। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি দুই প্রেসিডেন্টের কেউই। তবে ছবি তোলার জন্য তারা দুজন একটি প্ল্যাটফর্মে থামতেই সাংবাদিকরা ছুড়ে দেন প্রশ্ন।

স্বাভাবিকভাবেই সবারই প্রশ্ন ছিল— পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছেন কি না। প্রশ্ন শুনলেও পুতিন কোনো জবাব দেননি। স্মিত এক টুকরো হাসি শুধু ধরে রেখেছিলেন মুখে। ওই অবস্থাতেই চলে দুই প্রেসিডেন্টের ফটোসেশন।

ট্রাম্পের প্রতিও প্রশ্ন রেখেছেন সাংবাদিকরা। জানতে চেয়েছেন, পুতিনকে কী বার্তা দিতে চান তিনির উত্তর দেননি ট্রাম্পও। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্প সাধারণত এ ধরনের বৈঠকের আগে অনেক কথা বললেও এ দিন তুলনামূলকভাবে অনেকটাই চুপ ছিলেন।

জেলেনস্কির ‘সতর্কবার্তা’

এদিকে আলাস্কায় ট্রাম্প-পুতিনের মধ্যে বহুল আলোচিত এ বৈঠকে স্থান না পাওয়ায় খুব একটা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘রাশিয়ার আগ্রাসনের শিকার’ দেশটির প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, তার অনুপস্থিতিতে গৃহীত যেকোনো সমাধান অর্থহীন হবে।

জেলেনস্কি আরও বলেন, আমরা দনবাস থেকে সরে আসব না। আমরা তা করতে পারি না। সবাই প্রথম অংশটা ভুলে যায়— আমাদের ভূখণ্ড অবৈধভাবে দখল করা হয়েছে। রাশিয়ার জন্য দনবাস ভবিষ্যতের নতুন হামলার সোপান। অঞ্চলটি ছেড়ে দিলে ইউক্রেনের মাটিতে সংঘাতের পথ আরও সুগম হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে