কলকাতাও কাঁপল ভূমিকম্পে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পের সময় কলকাতাতেও অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। ছবি: ভিডিও থেকে

ছুটির দিনের সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে সারা দেশ। ভারতের গণমাধ্যমগুলো বলছে, কলকাতাসহ দেশটির পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

কলকাতার গণাধ্যম আনন্দবাজারের খবর বলছে, সকালে বাংলাদেশে ভূমিকম্প আঘাত করার সময়ই কলকাতা থেকে শুরু করে কোচবিহার, কাকদ্বীপ, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, নরসিংদীর ঘোড়াশালের ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৫। তবে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এর মাত্রা ছিল৫.৭।

ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট) পশ্চিমবঙ্গে কম্পন শুরু হয়। আনন্দবাজার বলছে, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন চলে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও।

কলকাতাতেও আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন। সেখানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

২ ঘণ্টা আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ‘ভয়াবহ অগ্নিকাণ্ড’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

২ ঘণ্টা আগে

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এ যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এ সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ট্রাম্পের এই ভাষণে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য চুক্তির বিষয়ে নতুন কোনো দিকনির্দেশনা থাকতে পারে।

৪ ঘণ্টা আগে