ছুটির দিনের সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১: ৪৩
ভূমিকম্প। প্রতীকী ছবি

ছুটির দিনের সকালে সারা দেশ কেঁপে উঠেছে ভূমিকম্পে। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, নরসিংদী, কুড়িগ্রামসহ প্রায় সারা দেশেই এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য মেলেনি।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয় সারা দেশে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব বলছে, ভূমিকম্পের অনুমিত মাত্রা রিখটার স্কেলে ৫.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এর উৎপত্তি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে এটি প্রভাব ফেলেছে।

পরে আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাওয়া গেছে ৫ দশমিক ৭, যা মাঝারি আকারের ভূমিকম্প। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, ২৩ দশমিক ৭৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

প্রাথমিক তথ্য বলছে, রাজধানী ঢাকা ও নরসিংদীতে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় বেরিয়ে আসেন।

মিরপুরের বাসিন্দা আতিকুর রহমান রাজনীতি ডটকমকে বলেন, সকালে বাসায় কাজ করছিলাম। হঠাৎ দেখি পুরো ভবন কেঁপে উঠেছে। দ্রুত পরিবারকে নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছি। এত বড় ভূমিকম্প অনেক দিন অনুভব করিনি।

ভূমিকম্পের প্রভাবে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর মিলেছে।

নরসিংদীর ভেলানগর এলাকার বাসিন্দা আশরাফী সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, ছুটির দিনের সকালে নাশতার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে প্রবল ভূকম্পন। বাসার আলমারি, শোকেসসহ সব আসবাবপত্র নড়ে উঠেছে। মনে হচ্ছিল শোকেস-আলমারি থেকে জিনিসপত্র বুঝি পড়ে যাবে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কোথাও ভবন ধসে পড়া বা এ ধরনের তথ্য জানাতে পারেনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৯ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৯ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১১ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১২ ঘণ্টা আগে
Advertisement