বিলওয়াল ভুট্টোর হুঁশিয়ারি—সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জেরে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকারের দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেয়ার হুংকার ছাড়ছেন।

এর প্রতিবাদে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে।’

সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত—এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।

নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে তখন শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তান পিপলস পার্টি ওই সমাবেশের আয়োজন করে।

সমাবেশ থেকে ভারতকে কঠোর বার্তা এবং দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পহেলগাম হামলার পর সিন্ধু পানিচুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় ভুট্টোর বংশধর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।

ভারতকে সতর্ক করে তিনি বলেন, ‘হয় জল, না হয় তোমাদের রক্ত ​​এই নদীতেই প্রবাহিত হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, ‘তিনি (মোদি) বলছেন যে- তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির যুদ্ধবাজ মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না।

বিলাওয়াল বলেন, ‘মোদি সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবেন না। ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে।

এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাব। তা হলো, সিন্ধু নদী ডাকাতি মেনে নেওয়া হবে না।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর তীব্র সংঘাত, শতাধিক নিহত

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে

নেপালে জলবিদ্যুতের টানেলে ‘শ্বাসরুদ্ধকর অভিযানে’ যেভাবে ২ জনকে জীবিত উদ্ধার

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।

১২ ঘণ্টা আগে

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা ছিল সরাসরি, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে

১৪ ঘণ্টা আগে

চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

১৭ ঘণ্টা আগে
Advertisement