ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি ও শেয়ারবাজারে।
মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, উপসাগরীয় জলপথে তেল ও গ্যাস ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে দ্রুত মার্কিন নৌবাহিনী মোতায়েন করা হবে।
একই দিনে ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ওপর সামরিক অভিযানের জন্য ইসরায়েলকে ট্রাম্প নিজেই চাপ দিয়ে থাকতে পারেন—এমন মন্তব্যে কূটনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিকে যুদ্ধের প্রভাবে ইরাকের তেল উৎপাদন প্রায় স্থবির হয়ে পড়েছে; দেশটির রুমাইলা ও ওয়েস্ট কুর্না-২ এর মতো বৃহৎ তেলক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সংঘাতের উত্তাপ ছড়িয়েছে কূটনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও; দুবাইয়ে মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে।
এর ফলে সৌদি আরব, কুয়েত ও বৈরুতে মার্কিন দূতাবাসগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে, লেবাননে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই বহুমুখী সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এসএন্ডপি ৫০০ এবং নাসডাক সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
১৭ ঘণ্টা আগে
হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ
১ দিন আগে
বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।
১ দিন আগে
ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস
১ দিন আগে