দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

ডেস্ক, রাজনীতি ডটকম

দুবাইয়ে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ নির্মিত হতে যাচ্ছে। এটি এমন একটি রাস্তা যা তৈরিতে ব্যবহার করা হবে সোনা। রাস্তিাটি বানানো হবে আমিরাতের গোল্ড ডিস্ট্রিক্টে। তবে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

২০২৪-২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিজিক্যাল গোল্ড বা ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে।

আমিরাতের এই নতুন ‘হোম অব গোল্ড’ বা স্বর্ণের আবাসস্থল হিসেবে পরিচিত ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা একই ছাতার নিচে পাওয়া যাবে।

এর আওতায় খুচরা বিক্রি, বুলিয়ন (স্বর্ণের বার), পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবা অন্তর্ভুক্ত রয়েছে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে বর্তমানে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ১ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।

ইতিমধ্যেই সেখানে জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো নামী ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম খোলার পরিকল্পনা ঘোষণা করেছে, যা হবে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা এবং সুযোগের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।

দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) অন্তর্ভুক্ত দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, “স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে, যা আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মানসিকতার প্রতীক। এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা কেবল সেই ঐতিহ্যকেই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ওপর ভিত্তি করে একটি নতুন যুগের জন্য একে নতুনভাবে সাজাচ্ছি।”

সূত্র : খালিজ টাইমস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

১৪ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাংকার এই প্রণালি অতিক্রম করতে পারলেও পরে ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২

নিহত বাংলাদেশিরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হেরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭)। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

২০ ঘণ্টা আগে