তেহরানের সঙ্গে ব্যবসা করলেই ২৫% মার্কিন শুল্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার মধ্যেই দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্রতর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ জানুয়ারি) এক আকস্মিক ঘোষণায় তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক গুনতে হবে।

সামাজিক মাধ্যম 'ট্রুথ'-এ দেওয়া এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি।

মূলত ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রতিবাদ এবং তেহরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতেই ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি।

চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত।

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এরমধ্যে তিনি শুল্ক আরোপের ঘোষণা দিলেন।

শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুথে লিখেছেন, “যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।”

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এ নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেনি তারা।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যূন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। আশঙ্কা করা হয় প্রকৃত সংখ্যা আরও বেশি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে আলোচনা— ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। এসব হামলা এমন এক সময় চালানো হলো, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।

১ দিন আগে

ইরানি ‘ক্লাস্টার বোমা’য় নাজেহাল ইসরায়েলি আয়রন ডোম

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে বলা হয়েছে, ২৮ মার্চ যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৯টি ক্লাস্টার ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জনবসতিতে আঘাত হেনেছে। এই পরিসংখ্যান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

হিউস্টন থেকে ৯০ মাইল দূরের এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল জ্বালানি উৎপাদন করে, যা এই দুর্ঘটনার ফলে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে

কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ মরদেহ উদ্ধার

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শেয়ার করা সামরিক কমান্ডের বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

১ দিন আগে