ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রীয় অংশ এবং বিক্ষোভস্থলের আশপাশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র বৃহস্পতিবার (২৩ জুলাই) রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য, সরকারের নির্দেশ পাওয়ার পর টেলিযোগাযোগ কোম্পানিগুলো তা কার্যকর করেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স ভারতের কেন্দ্রীয় সরকার ও টেলিযোগাযোগ বিভাগের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।
এ ছাড়া ভারতের ধনকুবের মুকেশ আম্বানির শীর্ষ টেলিকম কোম্পানি জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার কাছেও মন্তব্য চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির কেন্দ্রীয় এলাকার অনেক জায়গায় মোবাইল ডাটা সংযোগ পাওয়া যায়নি বলে জানা গেছে। বিক্রেতা, দোকানদার ও রেস্তোরাঁ মালিকরাও অভিযোগ করেছেন, তারা ডিজিটাল মাধ্যমে অর্থও পরিশোধ গ্রহণ করতে পারছেন না।
উল্লেখ্য, বিক্ষোভকারীরা প্রায় মাস ধরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে থেকে দিল্লির কেন্দ্রীয় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। মে মাসে প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করা পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার জেরে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

চূড়ান্ত ফলে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রাজ্য পার্লামেন্ট নির্বাচনে প্রথম হয়েছে এএফডি। বিপরীতে মের্ৎসের সিডিইউ পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট। এ ভোটকে সিডিইউয়ের জন্যও বড় ধাক্কা মনে করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে
তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশি অভিবাসীদের জন্য বর্তমানে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২’ (বিআরএম২.০) নামে মালয়েশিয়ার সরকারের মাইগ্রেশন বিভাগের একটি বিশেষ কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিক বা কর্মীরা আইনসম্মতভা
২০ ঘণ্টা আগে
মার্কিন এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মস্কো এখনো যুদ্ধের মূল কারণ হিসেবে যে বিষয়গুলো তুলে ধরে আসছে, সেগুলোর ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে নিজেদের দাবি, ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর অব
২১ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো ছিল। এতে একটি বেজমেন্টের ওপর পাঁচটি তলা ছিল এবং সেটি পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভবনের বেজমেন্টে সংস্কার ও খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কাজের সময় ভবনের একটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো কাঠামোটি ধসে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের
১ দিন আগে