জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, মের্ৎসের দলে ধাক্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে জয়ে এএফডি সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। চূড়ান্ত ফলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে আড়াই গুণেরও বেশি ভোট পেয়েছে এএফডি। জার্মানির কোনো রাজ্য নির্বাচনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো কট্টর ডানপন্থি দলের এটিই সবচেয়ে বড় জয়।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চূড়ান্ত ফলে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রাজ্য পার্লামেন্ট নির্বাচনে প্রথম হয়েছে এএফডি। বিপরীতে মের্ৎসের সিডিইউ পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট। এ ভোটকে সিডিইউয়ের জন্যও বড় ধাক্কা মনে করা হচ্ছে।

এদিকে ৮৩ আসনের রাজ্য পার্লামেন্টে এ নির্বাচনে এএফডি পেয়েছে ৩৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪২টি আসন থেকে দলটি তিন আসন দূরে রয়েছে। তবে এএফডির সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে জার্মানির মূলধারার দলগুলোর দীর্ঘদিনের ‘ফায়ারওয়াল’ নীতি থাকায় সবচেয়ে বেশি ভোট পেয়েও সরকার গঠন করা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের ফল মের্ৎসের নেতৃত্বাধীন সিডিইউর জন্যও বড় রাজনৈতিক ধাক্কা। ২০২১ সালের নির্বাচনে স্যাক্সনি-আনহাল্টে ৩৭ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছিল দলটি। এবার সেই ভোট কমে ১৭ শতাংশের সামান্য ওপরে নেমে এসেছে। বিপরীতে একই সময়ে এএফডির ভোট প্রায় দ্বিগুণ হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন, মূল্যস্ফীতি, জ্বালানির দাম, অর্থনীতি এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে জনঅসন্তোষকে কাজে লাগিয়ে জার্মানির পূর্বাঞ্চলে নিজেদের জনভিত্তি ক্রমেই শক্তিশালী করেছে এএফডি। স্যাক্সনি-আনহাল্টের ফল সেই প্রবণতাকেই আরও স্পষ্ট করে তুলেছে।

এবারের নির্বাচন তাই শুধু একটি রাজ্যের ক্ষমতার সমীকরণ বদলানোর ঘটনা নয়, জার্মানির জাতীয় রাজনীতিতেও এর তাৎপর্য রয়েছে। বিশেষ করে মের্ৎসের সরকারের প্রতি পূর্বাঞ্চলের ভোটারদের অসন্তোষ কতটা গভীর হয়েছে, এই ফলাফল তার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এএফডি সরকার গঠন করতে না পারলেও প্রায় ৪৪ শতাংশ ভোট নিয়ে রাজ্য পার্লামেন্টের সবচেয়ে বড় দল হয়ে ওঠা জার্মান রাজনীতির প্রচলিত শক্তির ভারসাম্যের ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুশনার-উইটকফের সঙ্গে বৈঠক, পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুদ্ধ পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

১ দিন আগে

ধ্বংসস্তূপের নিচে ১১ দিন: নেপালে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী বৃদ্ধা

উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু

১ দিন আগে

ট্রাম্পকে রাজনৈতিক সংকটে ফেলতে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চায় ইরান

প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে সতর্ক করে বলা হয়, বর্তমানে ইরানি তৎপরতা সীমিত মনে হলেও তেহরানের নেতৃত্ব বড় আকারের সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। সংঘাত শুরুর পর থেকে নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় ইরানের আস্থা বহুগুণ বেড়েছে। ফলে এই মুহূর্তে দুই পক্ষের

১ দিন আগে

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে সরাসরি এই আলোচনায় অংশ নেন। সেখানে একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের কথা হয়, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হ

১ দিন আগে
Advertisement