ইতিহাসের শীর্ষতম ধনী হয়ে উঠেছেন ইলন মাস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম

ট্রাম্পের জয় রীতিমতো আশীর্বাদ হয়ে এসছে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জন্য। আগে থেকেই সম্পদের পাহাড় গড়েছিলেন এই ধনকুবের। এবার বাড়াচ্ছেন সেই পাহাড়ের পরিধি। ট্রাম্পের জয়ের পর ২০ দিনেরও কম সময়ের মধ্যে মাস্কের ধনভাণ্ডারে যুক্ত হয়েছে ৭ হাজার কোটি মার্কিন ডলার।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার (৩৪০ বিলিয়ন) ছাড়িয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার প্রকাশ করা হয় এই তালিকা।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক। ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ। তার এআই কোম্পানি এক্সএআইয়ের শেয়ারও পেয়েছে রকেটগতি। এআইতে মাস্কের বিনিয়োগ তার সম্পদের পরিমাণকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেল কয়েক সপ্তাহে এক্সএআইয়ের শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। পৌঁছে গেছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে। এই কোম্পানির ৬০ শতাংশ শেয়ারের মালিক মাস্ক।

শুক্রবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে মাস্কের মোট সম্পদ রেকর্ড ৩২ হাজার ১৭০ কোটি মার্কিন ডলার দেখাচ্ছিল। সাড়ে তিন বছরের মধ্যে যা সর্বোচ্চ। ২০২১ সালের নভেম্বরে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের ওপর ইলন মাস্কের প্রভাব টেসলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

এবার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই খোলাখুলি ট্রাম্পকে সমর্থন ও তহবিলের জোগান দিয়ে গেছেন মাস্ক। মাস্কের প্রভাব এবং তার অর্থনৈতিক সাফল্যে দারুণ খুশি ট্রাম্প তাকে নিজের নতুন অধিদপ্তর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র প্রধান করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৮ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৮ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৮ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

২১ ঘণ্টা আগে