ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে এ পর্যন্ত ৩ হাজার ৫৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অন্তত ১৮ হাজার মানুষ পুরোপুরি গৃহহীন হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্রায় ১২ হাজার ৮০০ মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

কয়েক সেকেন্ডের ব্যবধানে জোড়া আঘাত গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প কয়েক সেকেন্ডের ব্যবধানে রাজধানী কারাকাস, লা গুয়াইরা ও এর আশপাশের এলাকায় আঘাত হানে। ভয়াবহ এই কম্পনে পুরো অঞ্চলের আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সামনে নতুন স্বাস্থ্যসংকট ও মহামারির শঙ্কা ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দেশটিতে এখন নতুন করে বড় ধরনের স্বাস্থ্যসংকট দেখা দিয়েছে। চিকিৎসকেরা ও বিশেষজ্ঞরা বলছেন, হাজার হাজার বাস্তুচ্যুত নাগরিক জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে কিংবা খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা ছাড়াই দিন কাটাচ্ছেন। বহু মানুষ চিকিৎসাবিহীন আঘাত ও সংক্রামক রোগে ভুগছেন, যার কারণে ভেঙে পড়া স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা বলেন, "দীর্ঘ সময় ধরে দুর্যোগকবলিত ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় মানুষের মধ্যে খুব দ্রুত বড় ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যে একটি জটিল মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছি। সামনে আরও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু সংক্রমণের ঝুঁকির কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।"

আল জাজিরার সংবাদদাতা লা গুয়াইরা অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্র থেকে জানিয়েছেন, সেখানে ইতিমধ্যেই শিশুদের মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের প্রকোপ দ্রুত বাড়ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement