ইসরায়েলি হামলায় অন্তত ৬ বিজ্ঞানী নিহত, পালটা ড্রোন হামলা ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলি হামলায় ইরানের তাবরিজ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

গভীর রাতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তাদের মধ্যে একজন ছিলেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান। ইসরায়েল দাবি করেছে, ইরানও পালটা জবাব হিসেবে ড্রোন হামলা চালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) ভোরের দিকে ইসরায়েল হামলা চালায় ইরানে। বিশেষজ্ঞরা বলছেন, ইরাক-ইরান যুদ্ধের পর এত বেশি হামলার শিকার আর কখনো হয়নি ইরান।

হামলার পরপরই ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআইর সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসির মৃত্যুর তথ্য জানা যায়। পরে সবশেষ ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে মোহাম্মদ মাহদি তেহরানচি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিহতের তালিকায় আরও আছেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। তাদের প্রত্যেকেই তেহরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন।

হামলায় নিহত ষষ্ঠ পরমাণু বিজ্ঞানীর পুরো নাম এখনো প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ। শুধু তার পদবি ‘মোতাল্লেবিজাদেহ’ উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি প্রাণ হারিয়েছেন। আরও নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদের নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে ইরান।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন দাবি করেছেন, ইসরায়েলি ভূখণ্ডের দিকে এক শ ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তারা সেগুলো প্রতিহত করতে কাজ করছেন।

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার নিহত হওয়ার কথাও জানান তিনি। ওই হামলার পরপরই পালটা হামলার আশঙ্কায় নিজেদের দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ নিয়ে অমীমাংসিত ৬ প্রশ্ন

বর্তমানে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে যে সীমিত সমর্থন ছিল, সেটিও টালমাটাল হয়ে পড়ছে। প্রায় টানা দুই সপ্তাহ রাতভর হামলার পর আপাতত মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময়ই সংঘাত আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে আসছে।

১৪ ঘণ্টা আগে

পশ্চিম তীরে হামলা: ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

১ দিন আগে

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। ট্রাম্পের চলতি মেয়াদে অন্

১ দিন আগে

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।

১ দিন আগে