কাদের সমর্থনে টিকে আছেন নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনে টিকে থাকার লড়াই চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৩ জুন বিনা উসকানিতে ইরানের ওপর ইসরায়েল হামলা চালানোর পর থেকে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এর কিছুদিন আগেই নেতানিয়াহুর সরকার সংসদে বিরোধীদের তীব্র চাপে পড়ে।

সংসদে বিরোধীরা এমন এক অনাস্থা প্রস্তাব তুলেছিল, যা পাস হলে নেতানিয়াহুর সরকার পড়ে যেত। শেষ পর্যন্ত ৫৩ জন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ৬১ জন বিরোধিতা করায় সেটি বাতিল হয়। এর ফলে আগামী ছয় মাস নতুন করে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তবে পরিষ্কার হয়ে গেল, নেতানিয়াহুর সরকার পতনের কতটা কাছে পৌঁছে গিয়েছিল।

নেতানিয়াহুর সরকার ডানপন্থী ও ধর্মীয় কট্টরপন্থী দলগুলোর ওপর নির্ভরশীল। সম্প্রতি এই ধর্মীয় দলগুলো সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষার্থী তরুণদের বাধ্যতামূলক অংশগ্রহণ ইস্যুতে সরকারের বিপক্ষে যাওয়ার হুমকি দেয়। ইসরায়েলে প্রতি সুস্থ তরুণের জন্য সেনাবাহিনীতে চাকরি বাধ্যতামূলক হলেও পুরনো বিতর্কিত আইনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার্থীরা ছাড় পেয়ে যায়। গাজায় চলমান দীর্ঘ আগ্রাসনের কারণে সেনাবাহিনীতে জনবল সংকট দেখা দিলে ধর্মীয় ছাত্রদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নেওয়ার দাবি ওঠে, এতে ক্ষুব্ধ হয় এই ধর্মীয় গোষ্ঠীগুলো।

তবে শেষ মুহূর্তে নেতানিয়াহু ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের মনজয় করতে সক্ষম হন। ফলে ১২ জুন ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, বেশিরভাগ ধর্মীয় দল সরকার ভাঙার পক্ষে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। পরদিনই ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। বিরোধীদের আন্দোলন সরকারকে চাপের মুখে ফেললেও চরম ডান ও ধর্মীয় জোটের সমর্থন ধরে রাখায় আপাতত নেতানিয়াহু ক্ষমতায় রয়েছেন।

বিরোধীদের প্রশ্ন—এই সরকার গেলে যুদ্ধ থামবে কি? বিশেষজ্ঞদের মতে, কট্টরপন্থী দলগুলো যেহেতু নতুন সরকারকেও যুদ্ধ চালিয়ে যেতে চাপ দেবে, তাই যুদ্ধের অবসান আসবে না।

এদিকে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন, গাজায় এক সন্ত্রাসী দলকে অস্ত্র ও সহায়তা দিচ্ছে তার সরকার, যারা ত্রাণ ছিনতাই ও ত্রাণকর্মী হত্যার মতো অপরাধে জড়িত। এর ফলে গাজার নিরীহ মানুষকে সন্ত্রাসী হিসেবে দাগিয়ে বিশ্বমঞ্চে নতুন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা চলছে।

ইতিহাস বলে, ফিলিস্তিনকে অস্থিতিশীল করতে ইসরায়েলের এ ধরনের কৌশল নতুন নয়। গাজা, ইয়েমেন, সিরিয়া, লেবাননের পর এবার ইরানের ওপরও হামলা চালিয়ে মার্কিন সরকার, বিশেষ করে ট্রাম্পের সমর্থন পাচ্ছেন নেতানিয়াহু। তবে এ সমর্থন কতদিন টিকবে, সেটাই বড় প্রশ্ন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৫ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৭ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।

১৭ ঘণ্টা আগে

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে