যুদ্ধ বা যুদ্ধবিরতি, একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরানের মন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৬: ৩৭

যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বা যুদ্ধবিরতির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।

বিবিসির টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেছে নিতে হবে তারা যুদ্ধ চায়, নাকি শান্তি।’

তিনি বলেন, ‘তারা একই সঙ্গে দুটো জিনিস পেতে পারে না। এটা তো স্পষ্ট যে এগুলো (যুদ্ধ আর শান্তি) একে অপরের সম্পূর্ণ বিপরীত।’

খাতিবজাদেহ বলেন, ‘লেবাননে ইসরায়েলের চলমান হামলাগুলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যের সবাইকে এ চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছে... এবং আমরা আশা করি যুক্তরাষ্ট্রও তাদের মিত্রদের ক্ষেত্রে একই আহ্বান জানাবে।’

ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনা থেকে সরে আসবে কি-না, সংবাদদাতা নিক রবিনসনের এমন প্রশ্নের জবাবে খাতিবজাদেহ বলেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যের মঙ্গলের কথা চিন্তা করছি।’

সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৬ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৭ ঘণ্টা আগে

ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

১ দিন আগে