ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি করেছে ইরান।
আজ রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি জানান, গত এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন অভিযানে এসব সেনাকে নিজেদের হেফাজতে নিয়েছে তেহরান।
তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এ ছাড়া কীভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা।
এদিকে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পাল্টা বিবৃতিতে লারিজানির এই দাবিকে পুরোপুরি ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, 'মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।'
মার্কিন সেনা আটক নিয়ে এই পাল্টাপাল্টি দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন এক মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।
১২ ঘণ্টা আগে
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্
১৮ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান
১৯ ঘণ্টা আগে