বাংলাদেশি অভিবাসীদের পক্ষে আদালতের রায়ে ক্ষুব্ধ মেলোনি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দুই বাংলাদেশি অভিবাসীর এক মামলার রায়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালত অভিবাসন ইস্যুতে আলবেনিয়ার সঙ্গে করা ইতালির চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ আগস্ট) দেওয়া রায়ে আদালত বলেছেন, ইতালি কোনো অভিবাসন প্রত্যাশীকে আলবেনিয়ার বন্দিশিবিরে পাঠাতে পারবে না।

মামলার নথি থেকে জানা যায়, সমুদ্র পথে ইতালিতে যাওয়ার সময় ওই দুই বাংলাদেশিকে আটক করে আলবেনিয়ার অভিবাসী ক্যাম্পে পাঠায় ইতালি। সেখানে তাদের আশ্রয়ের বিষয় পর্যবেক্ষণ করে পরবর্তীতে তা বাতিল করা হয়। এর বিরুদ্ধে ইতালির আদালতে মামলা করেন ওই দুই বাংলাদেশি। এরপর মামলাটি পাঠানো হয় ইইউ'র সর্বোচ্চ আদালতে।

মামলার রায় প্রকাশের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার এর কঠোর সমালোচনা করেন। তারা বলেন, "ইইউ আদালত জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে এবং সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসন রোধে দেশের সক্ষমতা দুর্বল করে দিচ্ছে।"

আদালতের রায়ে বলা হয়, কোনো দেশকে ‘নিরাপদ’ বলে ঘোষণা করা যাবে না, যদি সেই নিরাপত্তা সব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না হয়।

এই রায়টি ইতালির ২০২৩ সালের আলোচিত চুক্তির জন্য এক বড় ধাক্কা। চুক্তি অনুযায়ী, কোনো অভিবাসনপ্রত্যাশীকে আবেদন প্রক্রিয়ার সময় আটক বা দেশে ফেরত পাঠানো যায়।

২০২৪ সালের অক্টোবরে, ইতালির ‘নিরাপদ দেশ’-এর তালিকায় বাংলাদেশ, মিসরসহ আরও কিছু দেশকে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই তালিকাটি নিয়ে অনেক সমালোচনা রয়েছে।

এদিকে, আদালতের নতুন রায় সত্ত্বেও ইতালি আলবেনিয়ায় অভিবাসী স্থানান্তর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর তীব্র সংঘাত, শতাধিক নিহত

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

৩ ঘণ্টা আগে

নেপালে জলবিদ্যুতের টানেলে ‘শ্বাসরুদ্ধকর অভিযানে’ যেভাবে ২ জনকে জীবিত উদ্ধার

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।

৬ ঘণ্টা আগে

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা ছিল সরাসরি, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে

৮ ঘণ্টা আগে

চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

১১ ঘণ্টা আগে
Advertisement