ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯: ৪১
ছবি: সংগৃহীত

নতুন করে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া একাধিক স্থানে বিকট বিস্ফোরণ ঘটে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একটি পাওয়ার স্টেশন হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খুজেনস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজ ও রামশিরে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। এ ছাড়া হরমুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকের জিয়ারাত গ্রামের কাছেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ খুজেনস্তান প্রদেশের বান্দর মাহশাহরের কাছে বিস্ফোরণের খবর জানিয়েছে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফরি জানান, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছের একটি বিদ্যুৎকেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে পাশের একটি গ্রামে প্রায় দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র হামলা ও হুমকি অব্যাহত রাখলে উপসাগরীয় অঞ্চলে তাদের পাল্টা হামলাও বন্ধ হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার (২২ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরও বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন।

গালিবাফ লেখেন, "যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।"

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে 'ইসলামাবাদ সমঝোতা স্মারকে' সই করেছিল। কিন্তু চুক্তির পরও যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান, এমনকি ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরও লোহিত সাগর অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আইআরজিসির দাবি, তারা কুয়েতের ‘আলি আল-সালেম’ বিমানঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এ ছাড়া ‘আল-আদিরি’ ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে

৬ ঘণ্টা আগে

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, বিতর্ক কেন?

তবে এই পারমাণবিক চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পর্যালোচনার পর সৌদি আরবকে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর না করে তাদের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের নির্মিত কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হ

৬ ঘণ্টা আগে

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

হরমুজ প্রণালির নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়া নিশ্চিত করা সম্ভব। ইরান বহুবার জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালির পরিস্থিতি আর ফিরে যাবে না।

৭ ঘণ্টা আগে

আন্দোলন জোরদার, দিল্লিতে মেট্রোরেল বন্ধ

আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ততম রুটে হঠাৎ গণপরিবহন স্তব্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রী।

৮ ঘণ্টা আগে