কাতারে ইসরায়েলি হামলায় ট্রাম্পের উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে 'সম্পূর্ণ ন্যায়সংগত' বলে অভিহিত করলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এটি কোনো 'ভালো পরিস্থিতি' নয়।

হামাসের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য তাদের নেতারা ওই ভবনে উপস্থিত থাকার সময়ই ইসরায়েল এই হামলা চালায়। কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে 'কাপুরুষোচিত' এবং 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন' বলে উল্লেখ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় তিনি রোমাঞ্চিত নন; বরং হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের হামলার পরিধি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। খবর বিবিসি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে পুরোপুরি ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর যারা ইসরায়েলে হামলা চালিয়েছে হামাসের সেসব সিনিয়র নেতাকে লক্ষ্য করেই কাতারে এ হামলা চালানো হয়।

হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আলোচনার টেবিলে থাকা কোনো নেতাকে তারা হত্যা করতে পারেনি। কাতার এ হামলার নিন্দা জানিয়েছে বলেছে, এটি কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। এখানে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।

সাংবাদিকরা যখন ট্রাম্পকে কাতারে হামলার বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন, আমি পুরো ঘটনা নিয়ে রোমাঞ্চিত নই। এটি কোনো ভালো পরিস্থিতি নয়। তবে আমি বলতে চাই, আমরা জিম্মিদের ফেরত চাই। কাতারে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুশি নই।

হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দোহায় একটি আবাসিক ভবনে উপস্থিত হওয়ার পরই এটি লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়। এর আগে গত সোমবার জেরুজালেমের একটি বাস স্টেশনে বন্দুকধারী দুই ফিলিস্তিনির হামলায় ছয় ইসরায়েলি নিহত এবং গাজা শহরে ইসরায়েল সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলায় চারজন সৈন্য নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সেনাবাহিনীকে একটি সম্ভাব্য হামলা প্রস্তুতি নিতে বলেছিলেন

এর জের ধরেই গতকাল কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলার পর বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন। এরপরই কয়েকটি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলা করে।

১২ ঘণ্টা আগে

সুপ্রিম কোর্টে ট্রাম্পের জন্য নাটকীয় দিন, ৪ রায়ের ৩টিতেই ধাক্কা

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তার অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সিন্ধু পানি চুক্তি: ভারতের পদক্ষেপে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত বা বাতিলের সুযোগ নেই এবং কেউ পাকিস্তানের পানির ওপর হাত বাড়ালে তা ‘কেটে ফেলা হবে’।

১ দিন আগে

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১ দিন আগে