ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি। তিনিই হতে যাচ্ছেন পেরুর পরবর্তী প্রেসিডেন্ট।
এর আগে গত ৭ জুন পেরুতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় গণনা ও পুনর্গণনার দীর্ঘ প্রক্রিয়া। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ব্যালট পেপার নিখুঁতভাবে পরীক্ষা করে দেখা হয়। যার কারণে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে নির্বাচন কমিশনের দীর্ঘ সময় লেগেছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজয়ী প্রার্থী কেইকো ফুজিমোরির পক্ষে ভোট পড়েছে ৫০ শতাংশের কিছু বেশি। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা রবার্তো স্যানচেজ পেয়েছেন ৪৯ শতাংশের কিছু বেশি ভোট। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ৫০ হাজারেরও কম।
নির্বাচনি প্রচারণায় দক্ষিণপন্থি এই নেত্রী দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারসহ নানা জনমুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ নাটকীয়তা শেষে তাঁর এই জয়ে লাতিন আমেরিকার দেশটির রাজনীতিতে এক নতুন মোড় আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনীতি/এসআর

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।
১ দিন আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে
সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
২ দিন আগে