ড. ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন: প্রিন্স

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ঝিনাইদহ একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ সম্মেলনের আয়োজন করে সিপিবির জেলা কমিটি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ড. ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেননি, তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন। যারা ক্রিমিনাল, তাদের প্রতিহত করতে পারেননি। তিনি বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছেন।’

তিনি বলেন, ‘এটা (মব) আমরা চাই না। অতএব ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে ফিরে যান।’

প্রিন্স আরো বলেন, ‘আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তি আনতে পারেনি, তারা ফেল করেছে। আর এই এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৩৩ মার্কস পেয়েও পাস করেনি। তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।’

সিপিবির এই নেতা বলেন, ‘আমাদের আন্দোলন ছিল আমরা আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, অধিকার প্রতিষ্ঠা করব এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। কিন্তু আজ এক বছর এক মাসের মাথায় এসে আমাকে খুব ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, ড. ইউনূস সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) তিনি যে ক্ষমতায় আছেন, মানুষের মর্যাদা কি রক্ষা করছেন? রক্ষা তো করছেন না, এমনকি কবরেও শান্তি নাই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে আর ইউনূস সাহেব বিবৃতি দেয়, নিন্দা করে। আমি তাকে তীব্র ঘৃণা জানাই।’

ঝিনাইদহ জেলা সিপিবির একাদশ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা কমরেড আবু কালাম আজাদ। জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী ফারুক, জেলা কমিটির সদস্য কমরেড সুজন বিপ্লব, কমরেড তোফাজ্জেল হোসেন লস্কর প্রমুখ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

৪ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

৪ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

৪ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

৫ ঘণ্টা আগে