ডেস্ক, রাজনীতি ডটকম

গতকাল সকালে ফ্রান্সের আঞ্চলিক অপারেশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড রেসকিউ (ক্রস) হার্দেলো ও একুইহে-প্লাজের মধ্যবর্তী এলাকায় অভিবাসীদের একটি নৌকা দুর্দশাগ্রস্ত হওয়ার খবর পেয়ে তাদের উদ্ধারে একটি উদ্ধারকারী জাহাজ ও একটি ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার প্রেরণ করে।
উদ্ধারকারীদল প্রায় ১৫ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার পর একজন সেখানে মারা যান। একই দিন বিকেলে নিকটবর্তী সমুদ্র সৈকতে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যম ফ্রান্সইনফো ও লা ভোয়া দ্যু নর্দ জানিয়েছে।
স্থানীয় এক প্রসিকিউটরকে উদ্ধৃত করে ফ্রান্সইনফো ও লা ভোয়া দ্যু নর্দ আরো জানিয়েছে, পূর্বের ঘটনাটির সঙ্গে যোগসূত্র আছে কিনা তা দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। বুলোঁ-স্যুখ -মেখ-এর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তাৎক্ষণিক মন্তব্যের জন্য বার্তাসংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ। প্রবল স্রোত থাকা সত্ত্বেও অনুপযুক্ত ও অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকায় করে চ্যানেল অতিক্রম করার প্রচেষ্টায় এ বছর কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।
সূত্র:রয়টার্স

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হওয়ার পর ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন মালকা পরিবারের সদস্যরা। পরিবারটির প্রায় ৬০ জন সদস্য সেখানে আশ্রয় নিয়েছিলেন।
৯ ঘণ্টা আগে
চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এবার নতুন সংকটে পড়েছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা। একের পর এক হোটেল ও গেস্টহাউস বন্ধ হয়ে যাওয়ায় শহরটিতে কম খরচে থাকার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও আশ্রয় না পেয়ে লাগেজ নিয়ে রাস্তার পাশে, ফুটপাতে এমনকি খোলা আকাশের নিচেও রাত কাটাতে হচ্ছে অনেককে।
৯ ঘণ্টা আগে
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৫ ও ৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি মস্কো ও কিইভ সফর করবে। সফরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তারা। পরে কিইভে গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন।
৯ ঘণ্টা আগে
দীর্ঘ সাড়ে চার বছরের যুদ্ধ অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির রূপরেখা তৈরি করতে ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার মস্কো এবং রবিবার কিয়েভ সফর করছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে তাদের পৌঁছানো এবং আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সাময়িক উদ্যো
১১ ঘণ্টা আগে