ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী ‘সঠিকভাবে’ কাজ না করেন, তবে তাকে ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর চেয়েও ‘ভয়াবহ পরিণাম’ ভোগ করতে হবে।
মার্কিন ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “যদি তিনি (রদ্রিগেজ) সঠিকভাবে কাজ না করেন, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।”
গত রোববার রাতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সমর্থনে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন। তবে ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি রদ্রিগেজ সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর কমান্ডো অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। চীন ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
তবে সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। অভিযানের পক্ষে সাফাই গেয়ে তিনি মাদুরোর শাসনামলকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘নিকৃষ্টতম অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, মাদুরোকে বন্দি করার পর ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি দক্ষিণ আমেরিকার দেশটিতে মার্কিন প্রভাব নিরঙ্কুশ করারই ইঙ্গিত দিচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন ইরানে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাই সাটো। তিনি সতর্ক করে বলেছেন, দেশটিতে আগে থেকেই মানবাধিকার পরিস্থিতি ছিল নাজুক। এ হামলার পর সে পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং মানবিক ক্ষয়ক্ষতি বাড়ছে।
১৫ ঘণ্টা আগে
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
১৬ ঘণ্টা আগে
মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটে এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে; যারা নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না।
১৭ ঘণ্টা আগে