ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১২ মার্চ মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন ভ্লাদিমির পুতিন। একই দিনে তিনি রাশিয়ার একটি সামরিক বিমানে মস্কো পৌঁছান।
আল-জারিদা জানিয়েছে, ক্রেমলিনের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও ক্রেমলিনে বিস্তারিত জানতে চেয়েছিল।
পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনো কোনো মন্তব্য করি না।’
২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষের প্রথম দিনই নিহত হন মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রী। মোজতবা নিজে আহত হন।
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়েছে। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হলেও একাধিক ইরানি সূত্র বলছে, তার আঘাত প্রাণঘাতী নয় এবং পায়ের সঙ্গে সম্পর্কিত।
উল্লেখযোগ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।
৬ ঘণ্টা আগে
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্
১২ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান
১৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগে