আফগানিস্তানে ফের ভূমিকম্প, বাড়ছে হতাহতের আশঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর, আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ৫.৫ মাত্রার এই মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ফের ভূমিকম্প আঘাত হানার পর সেখানে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র দুই দিন আগে ৬.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। নতুন করে এই ভূমিকম্পের ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় হতাহত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। দুইদিন আগে আঘাত হানা ভূমিকম্পটিও ১০ কিলোটিমার গভীরে সংঘটিত হয়।

প্রথম ভূমিকম্পের পর রয়টার্সের এক সাংবাদিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে পড়েছে। যেসব বাড়ি প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েও দাঁড়িয়ে ছিল সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে ধসে পড়ে।

খন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। অপরদিকে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

৮ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

৯ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

৯ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

৯ ঘণ্টা আগে