রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে হোয়াইট হাউস বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনীহার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু রাশিয়া সে প্রস্তাবে সাড়া দেয়নি। ফলে বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে এমন কোনো বৈঠকের সম্ভাবনাও দেখা যাচ্ছে না।’

তিনি আরও জানান, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনার সময় ওয়াশিংটন জানায়, ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে কেবল তখনই, যদি মস্কো অন্তত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। ল্যাভরভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও পরে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাস্তবসম্মত নয়। এর পরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোই হবে তাঁর প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

তবে মস্কোর অনমনীয় অবস্থান এবং ইউক্রেনে চলমান সংঘাতের তীব্রতা দেখে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ঘোষিত সেই অগ্রাধিকার বাস্তবায়নে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

৫ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ: নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে উপসাগরীয় দেশগুলো

ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৭ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি।

৮ ঘণ্টা আগে