তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২৪
নিউ জার্সিতে তুষারে ঢাকা স্থানীয় সড়কে হেঁটে যাচ্ছেন পথচারীরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনে রেকর্ড পরিমাণ তুষারপাত ঘটিয়েছে। এতে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে, এর মধ্যে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে।

রোড আইল্যান্ড আয়তনে আমেরিকার সবচেয়ে ছোট অঙ্গরাজ্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবারের ঝড়টি অঙ্গরাজ্যটিতে হানা এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে হওয়া সর্বোচ্চ ২৮ দশমিক ৬ ইঞ্চি তুষারপাতের রেকর্ড ভেঙে দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৫ হাজার ৭০৬ ছাড়িয়েছে। ওয়েবসাইটটি বলছে, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ ফ্লাইট এবং জেএফকে থেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিউইয়র্ক সিটির এ প্রধান বিমানবন্দরগুলো দিয়ে সাধারণত প্রতিদিন ৩ লাখ ৩৫ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। উভয় স্থানেই প্রায় ১৫ ইঞ্চি (৩৮ সেমি) তুষারপাত হয়েছে। এ ছাড়া বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সোমবার ৯২ শতাংশ বহির্গামী ফ্লাইট বাতিল করেছে, নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি এয়ারপোর্ট ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।

বোস্টনের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ক্যান্ডিস হারেনসেসিন নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘এটি আগের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমরা অন্য সবার মতোই হতবাক হয়েছি।’ রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পরবর্তীতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছেন।

এক অনলাইন পোস্টে ক্যান্ডিস হারেনসেসিন আরও বলেন, ‘আমি দক্ষিণ-পূর্ব ম্যাসাচুসেটসে সমস্ত অপ্রয়োজনীয় ড্রাইভিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করছি এবং পাইকে (একটি প্রধান মহাসড়ক) গতিসীমা কমিয়ে ঘণ্টায় ৪০ কিমি (২৫ মাইল) করছি।’

‘তুষারপাতের কারণে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় (Whiteout conditions) যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। আপনি যদি কোথাও আটকে পড়েন, তবে উদ্ধারকারীদের আপনার কাছে পৌঁছানো কঠিন হবে... আপনি যেখানেই থাকুন না কেন, আমি সবাইকে রাস্তা থেকে দূরে থাকার জন্য জোরালো অনুরোধ করছি,’— যোগ করেন তিনি।

দেশটির একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে জানিয়েছে, তুষারপাতে নিউইয়র্কে ‌ভ্রমণ পরিস্থিতি ‌‌‘প্রায় অসম্ভব’ হয়ে উঠেছে। পূর্ব উপকূলে ৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছে। যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক সিটিতে যাতায়াত নিষেধাজ্ঞার ফলে ৮০ লক্ষাধিক মানুষের এ শহরটি প্রায় স্থবির হয়ে পড়েছিল, যদিও স্থানীয় সময় দুপুর ১২টায় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে সমস্ত রাস্তা, হাইওয়ে এবং সেতু বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে শীতকালীন ঝড়ের সতর্কতা উত্তর ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় অতিরিক্ত ১ থেকে ২ ফুট (৩০ থেকে ৬১ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১৫ ঘণ্টা আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৬ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে