নিরাপত্তা পরিষদে অস্থায়ী ৫ দেশ নির্বাচিত, ভোটে হারল জার্মানি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুন ২০২৬, ১৪: ৪১
ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, পর্তুগাল, জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং কিরগিজস্তান। ইউরোপ অঞ্চল থেকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেছে প্রভাবশালী দেশ জার্মানি।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো গোপন ব্যালটে দেওয়া ভোটে এ পাঁচ দেশকে নির্বাচিত করে। এসব দেশ ২০২৭-২৮ সাল মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্যদেশ নিয়ে গঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদই একমাত্র সংস্থা যা যেকোনো আইনি বাধ্যবাধকতামূলক সিদ্ধান্ত গ্রহণ, নিষেধাজ্ঞা আরোপ এবং শক্তি প্রয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। এর মধ্যে পাঁচ স্থায়ী দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।

বাকি অস্থায়ী ১০টি অস্থায়ী দেশ নির্বাচিত হয় দুই বছরের জন্য। প্রতি বছর পাঁচটি করে দেশ যুক্ত হয় এ তালিকায়। বর্তমানে বাহরাইন, কলম্বিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া, ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পানামা ও পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।

এই ১০ দেশের মধ্যে প্রথম পাঁচটি দেশের মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। শেষ পাঁচ দেশের মেয়াদ শেষ হচ্ছে এ বছরই। তাদের প্রতিস্থাপন করতেই বুধবার নতুন পাঁচটি দেশ নির্বাচন করা হয়, যারা দায়িত্ব নেবে ২০২৭ সালের ১ জানুয়ারি।

এ নির্বাচনে ‘পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ’ গ্রুপের জন্য নির্ধারিত দুটি আসনের জন্য জার্মানি, পর্তুগাল ও অস্ট্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শক্তিশালী লবিং করেও শেষ পর্যন্ত ভোটে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। ১০৪ ভোট পেয়ে তৃতীয় স্থান পায় দেশটি। অন্যদিকে ১৩৪ ভোট পেয়ে পর্তুগাল ও ১৩১ ভোট পেয়ে অস্ট্রিয়া সদস্যপদ নিশ্চিত করে।

এদিকে ‘এশিয়া-প্যাসিফিক গ্রুপে’ একটি আসনের বিপরীতে ফিলিপাইন ও কিরগিজস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। চার দফা ভোটগ্রহণের পর প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিরগিজস্তান। তারা ১৪২-৪৯ ভোটের ব্যবধানে ফিলিপাইনকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের আসনটি লুফে নেয়।

অন্যদিকে ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement