ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভ করছে হাজারো শিক্ষার্থী। দেশটির সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতা প্রদানের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিক্ষোভ শুরু হলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পটকা-আতশবাজি ছোড়ে। বিক্ষোভকারীরা কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
তবে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত বা কোনো হতাহত ও গ্রেপ্তারের তথ্য জানাননি।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৪ থেকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর ৫৮০ জন সদস্য মাসিক ৫০ মিলিয়ন রুপিয়া (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪৫ হাজার টাকা) আবাসন ভাতা পাচ্ছেন। শুধুমাত্র আবাসন ভাতাই দেশের দরিদ্র অঞ্চলগুলোর মাসিক ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ।
দেশের অধিকাংশ নাগরিক যখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন এ ধরনের ভাতা অন্যায্য বলে মনে করছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ আয়োজনকারী সংগঠনগুলোর একটি ‘গেজায়ান মেমাঙ্গগিল’-এর পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীরা সংসদ সদস্যদের বেতন কমানোর দাবির পাশাপাশি সরকারের ‘দুর্নীতিগ্রস্ত অভিজাত শ্রেণী’ এবং বৃহৎ শিল্পগোষ্ঠী ও সামরিক বাহিনীকে সুবিধা দেওয়ার নীতির প্রতিবাদ জানাচ্ছে।
কিছু টিভি ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’-এর পতাকা বহন করছেন, যা দেশটিতে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
ইন্দোনেশিয়ায় দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। ২৮ কোটিরও বেশি জনসংখ্যার এ দেশে পুলিশ ও সংসদ সদস্যরা ভয়াবহ মাত্রায় দুর্নীতিগ্রস্ত।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে ২৯ জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর এই অঞ্চলে মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি আরও চরম সংকটে পড়ল।
১২ ঘণ্টা আগে
সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
১২ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
১২ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
১২ ঘণ্টা আগে