ফিলিস্তিনিদের সহায়তা দেব, ইসরাইলকে স্বীকৃতি নয়: আনোয়ার ইব্রাহিম

ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়া ফিলিস্তিনিদের সহায়তা দেবে কিন্তু ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার এশিয়া–প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের (এপেক) সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন।

ইসরাইলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

৯ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১১ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১২ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১২ ঘণ্টা আগে