ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে, ২৩ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস। সূত্র : এএফপি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৮ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৮ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

৯ ঘণ্টা আগে

গাজার শাসনকার্যে থাকছে না হামাস, প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।

২১ ঘণ্টা আগে