আমি কখনোই রাশিয়ায় পালাতে চাইনি: আসাদ

ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন তিনি কখনোই রাশিয়ায় পালিয়ে যেতে চাননি। এমনকি রাশিয়ায় পালিয়ে যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না বলে জানান এই নেতা। দামেস্কের পতনের আট দিন পর তার সিরিয়ার প্রেসিডেন্সির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত প্রথম বিবৃতিতে তিনি এই দাবি করলেন।

যদিও চ্যানেলটি বর্তমানে কার নিয়ন্ত্রণে রয়েছে বা তিনি নিজে এটি লিখেছেন কি না,তা স্পষ্ট নয়।

বিবৃতিটি আরবি ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ৮ ডিসেম্বরের ঘটনাবলি এবং কীভাবে তিনি রুশ ঘাঁটিতে অবরুদ্ধ হয়েছিলেন, তা ব্যাখ্যা করেছেন। খবর বিবিসি

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘাঁটি ছেড়ে যাওয়ার কোনো কার্যকর উপায় না থাকায় মস্কো রবিবার, ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটির কমান্ডকে তাকে রাশিয়ায় দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলে। দামেস্কের পতনের পরদিন এই ঘটনা ঘটে।

বিবৃতিতে আসাদ বলেন, এই ঘটনাবলির কোনো পর্যায়েই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি, এবং কোনো ব্যক্তি বা পক্ষের কাছ থেকেও এমন কোনো প্রস্তাব আসেনি।

বিবৃতি তিনি আরও বলেন, যখন রাষ্ট্র সন্ত্রাসবাদের হাতে চলে যায় এবং অর্থপূর্ণ অবদান রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন যেকোনো অবস্থান অর্থহীন হয়ে পড়ে।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে সিরিয়ার শহর ও প্রদেশগুলো আসাদ সরকারের হাতছাড়া হয়। আসাদ নিখোঁজ থাকার কারণে তার দেশ ছেড়ে পালানোর গুজব ছড়ায়। পরে রাশিয়ান মিডিয়া জানায়, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিদ্রোহী গোষ্ঠীগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিদ্রোহী গ্রুপ গুলো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৭ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে