ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৭ জনের প্রাণ গেছে। নাইজার নদীতে এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। নৌকায় প্রায় দুইশ যাত্রী ছিলেন। খবর আল জাজিরার।
নাইজার প্রদেশের জরুরি পরিষেবা ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু বলেন, বৃহস্পতিবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটে। অর্ধেকের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। তিনি জানান, কোগি প্রদেশ থেকে যাত্রীরা নাইজার প্রদেশের এক খাবারের বাজারে যাচ্ছিলেন।
কোগি প্রদেশের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা নদী থেকে ২৭টি মরদেহ তুলতে পেরেছেন। স্থানীয় ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধান চালাচ্ছেন।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সম্ভাব্য কারণগুলোর মধ্যে তিনি তীব্র ঝাঁকুনি এবং নৌকার বয়সকালের বিষয় উল্লেখ করেন। এত প্রাণহানির জন্য তিনি জীবন রক্ষাকারী জ্যাকেটের সংকটকে দায়ী করেন। যে মরদেহগুলো পাওয়া গেছে, তাদের কারো এ জ্যাকেট ছিল না।
নাইজেরিয়ার জাতীয় জরুরি পরিষেবা সংস্থার দায়িত্বে থাকা জাস্টিন উওয়াজুরুনে বলেন, দুর্ঘটনার স্থান শনাক্ত করতেই উদ্ধারকারীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।
কোগি প্রদেশের গভর্নর আহমেদ উসমান ওদোদো এক বিবৃতিতে বলেন, ভুক্তভোগীরা ছিলেন নারী, ব্যবসায়ী ও শিল্পী, যারা বৈধ ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন।
এটি নাইজেরিয়ার ব্যস্ত জলপথে ঘটে যাওয়া একের পর এক নৌকাডুবির সর্বশেষ ঘটনা। সেখানকার কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা এবং জলপথ পরিবহনের নিয়ম-নীতি বাস্তবায়নে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
৬ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১৯ ঘণ্টা আগে
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে